খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২২ই সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউকা প্রদেশে সোনার খনি ধসে আটকে পড়া সাত শ্রমিকের লাশ এক সপ্তাহেরও বেশি সময় পর উদ্ধার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপি।
গত ১২ সেপ্টেম্বর লাইসেন্সবিহীন ওই সোনার খনিতে ধস নামলে শ্রমিকরা মাটির নিচে আটকা পড়েন। এরপর থেকে ভারী যন্ত্রপাতি, অগ্নিনির্বাপণ কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছিল। শনিবার রাতে তাদের লাশ শনাক্ত করা হয়। কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
ওই অঞ্চলে অনুমোদনবিহীন খনিতে বিপুল সংখ্যক শ্রমিক কাজ করেন। ফলে এ ধরনের দুর্ঘটনা সেখানে প্রায়শই ঘটে। বিশেষত কয়লা খনিগুলোতে মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি।
কলম্বিয়ায় খনি দুর্ঘটনা নতুন কিছু নয়।
মন্তব্য