,

কম্বোডিয়ার রাজা ও তার মা স্বাস্থ্য পরীক্ষার জন্য চীন সফরে

ঢাকা, ৩ মার্চ ২০২৫ (বাসস) – কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনি এবং তার মা, সাবেক রানী নরোদম মোনিনাথ সিহানুক, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য সোমবার চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

 

কম্বোডিয়ার রাজা ও তার মা স্বাস্থ্য পরীক্ষার জন্য চীন সফরে

 

নম পেন থেকে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, কম্বোডিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ওয়েনবিন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা নম পেন আন্তর্জাতিক বিমানবন্দরে রাজপরিবারকে বিদায় জানান

৭১ বছর বয়সী রাজা সিহামোনি এক রাজকীয় বার্তায় জানান, এটি তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ এবং চিকিৎসার প্রয়োজনে তিনি চীন সফর করছেন।

তিনি আরও বলেন, “আমার অনুপস্থিতিতে, সিনেটের সভাপতি সামডেক টেকো হুন সেন কম্বোডিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।”

কম্বোডিয়ার রাজা প্রতি বছর দুবার চীনা চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করান। তার সর্বশেষ চিকিৎসা সফর ছিল ২০২৪ সালের আগস্টে

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।