ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) এসি ব্যবহারে সতর্ক হওয়ার জন্য পরামর্শ দিয়েছে।মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ্য থেকে এই পরামর্শ দেয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত শেষে গরম শুরুর প্রাক্কালে এসি চালু করার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে।
এসি ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ ডিপিডিসির
কক্ষের লোড অনুপাতে এসি ব্যবহার না করা, নিম্নমানের এসি ব্যবহার করা, সঠিক রক্ষণাবেক্ষণের অভাব ও কারিগরি ত্রুটির কারণে এসির বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ জানানো যাচ্ছে। পাশাপাশি কিছু ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হচ্ছে।

ডিপিডিসির পরামর্শগুলো হলে- অব্যবহৃত এসি চালু করার পূর্বে অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করা। এসির এয়ার ফিল্টার, ফ্যান, কয়েল, কন্ডেন্সার ফিল্টার নিয়মিত পরিষ্কার করা। হাই ভোল্টেজ এড়াতে ভালো মানের সার্কিট ব্রেকার ব্যবহার করা।
কক্ষের আয়তন অনুসারে সঠিক লোড অনুপাতে’ এসি ব্যবহার করা। বেইজমেন্ট বা রুদ্ধ স্থানে যেন গ্যাস না জমে সেটা নিশ্চিত করা।