এম এ এইচ সেলিম যিনি সিলভার সেলিম নামে বেশি পরিচিত। একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। ২০০১ সালের নির্বাচনে তিনি বাগেরহাট -২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।
Table of Contents
এম এ এইচ সেলিম | বাংলাদেশি রাজনীতিবিদ

জন্ম ও প্রাথমিক জীবন
এমএএইচ সেলিম বাগেরহাট জেলায় জন্ম গ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সিলভার সেলিম বাগেরহাট -২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাগেরহাট জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের বন্ধ হয়ে যাওয়া টিভি চ্যানেল ওয়ানের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
৩ জুন ২০০৭ সালে জমি দখলের অভিযোগে শ্রমিক নেতা মিনা রকিবুল হাসান মিলন সেলিমের বিরুদ্ধে মামলা করেন। ৩ জুন ২০০৩ সালে নির্মাণাধীন ভবন মালিকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
নাইকো দুর্নীতি মামলারও অন্যতম আসামি তিনি।

ব্যক্তিগত জীবন
এমএএইচ সেলিম আমেনা বেগমেকে বিয়ে করেন। তাদের এক মেয়ে সাহারা সেলিম এবং দুই ছেলে মেহেদী হাসান ও সামিত হাসান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে ৩০ এপ্রিল জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি শুরু করেন। জিয়া যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচন করবেন তখন তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার।

আরও দেখুনঃ