২৯০ এমপির বৈধতা নিয়ে আপিলের পরবর্তী শুনানি রোববার

২৯০ এমপির বৈধতা নিয়ে আপিলের পরবর্তী শুনানি রোববার। একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি রোববার (৩০ জুলাই) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

২৯০ এমপির বৈধতা নিয়ে আপিলের পরবর্তী শুনানি রোববার

আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন  উপস্থিত ছিলেন।গত ১২ জুন একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির ‘শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য দিন ধার্য করেন চেম্বার আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ দিন ধার্য করেন।গত ১১ জুন একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের ‘বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। রিট খারিজের চার বছর পর তারা এ আবেদন করেন।

২০১৯ সালের ১৭ জানুয়ারি দশম জাতীয় সংসদ না ভেঙেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। 

Leave a Comment