,

প্রেমিকার বিয়েতে উপহার হিসেবে দিলেন বোমা

উপহার হিসেবে দিলেন বোমা প্রেমিকার বিয়েতে , ভারতের ছত্রিশগড়ের কবীরধাম জেলায় বোমা বিস্ফোরণে সদ্য বিবাহিত এক যুবক ও তার ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশু ও নারীসহ আরও চারজন। বোমাটি বিয়ের উপহার হিসেবে দেওয়া একটি মিউজিক সিস্টেমের মধ্যে পাঠিয়েছিলেন নববধূর সাবেক প্রেমিক। মঙ্গলবার এ ঘটনায় ওই সাবেক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর জানা গেছে।

 

প্রেমিকার বিয়েতে উপহার হিসেবে দিলেন বোমা

প্রেমিকার বিয়েতে উপহার হিসেবে দিলেন বোমা

নিহত বরের নাম হিমান্দ্র মেরাই। গত ১ এপ্রিল তাদের বিয়ে হয়। ওই বিয়েতে উপহার হিসেবে একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম পান তিনি। গত সোমবার এই উপহারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই হিমান্দ্র নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ভাই। এ ঘটনায় ঘরের দেওয়াল ধসে নারী ও শিশুসহ আরও চারজন আহত হন।

বিস্ফোরণের তদন্ত করে পুলিশ জানায়, বোমা উপহার পাঠানো ব্যক্তি সদ্য বিবাহিতার প্রেমিক ছিলেন। তার নাম সার্জু।

কবীরধামের এসপি মনিশ ঠাকুর জানান, প্রেমিকা অন্যত্র বিয়ে করায় ক্ষীপ্ত হয়ে বিস্ফোরকসহ ওই উপহারটি পাঠান বলে স্বীকার করেছেন সার্জু।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।