ঈদের পর জনতার আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে সরকার: আমিনুল । বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এমন মন্তব্য করে বলেন, যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো, সেই দাবিতে আজও রাজপথে আন্দোলন করতে হচ্ছে। আর সে আন্দোলনকে স্তব্ধ করার জন্য আজকে গুলি চালানো হচ্ছে। গুম করা হচ্ছে।
তিনি বলেন, যে দেশে ভোটের অধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, সেদেশকে কখনই গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না।
ঈদের পর জনতার আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে সরকার: আমিনুল
মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারা এবং ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টনে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান এসব কথা বলেন আমিনুল হক।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশক জনগণ গণতন্ত্র থেকে বঞ্চিত। এ সরকার গণতন্ত্রকে বন্দী রেখে অবাধ লুটপাট করছে। মেগা প্রজেক্টের নামে মেগা দূর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে। এরা আর কখনো জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনেই নিজেদের আখের যোগাচ্ছে।
আমিনুল বলেন, সরকারের একগুঁয়েমির কারণে দেশ এক অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এ থেকে জাতিকে রক্ষা করতে দেশের জনগণ সরকার পতন আন্দোলনের জন্য প্রস্তুত হয়েছে।

এসময় রূপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক এম আশরাফুল ইসলাম, আলী আহমেদ রাজু, আইয়ুব আলী তুহীন, হাবিবুর রহমান, এম এ ওহাব আবু, থানা বিএনপি নেতা মো. নয়ন, মো. শাহীন, সোলাইমান হোসেন, জসিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক আশরাফ আলি গাজিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।