,

ইসরাইলের ওপর হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানি বিপ্লবী গার্ডের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইসরাইলের সাম্প্রতিক হামলায় তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। দুই দেশের চলমান সংঘর্ষ এরই মধ্যে ষষ্ঠ দিনে পৌঁছেছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, ‘ফাত্তাহ-১’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘অপারেশন অনেস্ট প্রমিস ৩’-এর ১১তম ধাপ পরিচালনা করা হয়েছে। গার্ড বাহিনীর দাবি, এই অভিযানের মাধ্যমে তারা অধিকৃত অঞ্চলের আকাশপথের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তবে ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।