,

ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার সামারায়

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা এলাকায় ইউক্রেনের চালানো ড্রোন হামলায় চারজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সামারা অঞ্চলের গভর্নর ভায়াচেসলাভ ফেদোরেচেভ।

গভর্নর ফেদোরেচেভ স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে-তে লিখেছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, শত্রুপক্ষের রাতের ড্রোন হামলায় আমরা চারজনকে হারিয়েছি। এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের পরিবারকে আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আঞ্চলিক সরকার রয়েছে এবং প্রয়োজনীয় সবধরনের সহায়তা, বিশেষ করে আর্থিক সহযোগিতা, প্রদান করা হবে।

ফেদোরেচেভ বলেন, “এই হামলায় একজন আহত হয়েছেন। তার সুস্থতার জন্য আমাদের সেরা চিকিৎসকরা নিরলস চেষ্টা চালাচ্ছেন।”

সূত্র: আনাদোলু

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।