আর কোনো মার্কিন নিষেধাজ্ঞা আসবে বলে মনে করি না: কৃষিমন্ত্রী

আর কোনো মার্কিন নিষেধাজ্ঞা আসবে বলে মনে করি না: কৃষিমন্ত্রী। ড. আব্দুর রাজ্জাক বলেন, নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করার কোন কারণ দেখছি না। আমার ধারণা, যুক্তরাষ্ট্র নতুন করে আর কোন নিষেধাজ্ঞা আরোপ করবে না। তারা বাস্তবতা বুঝবে এবং একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সহযোগিতা দেবে।

আর কোনো মার্কিন নিষেধাজ্ঞা আসবে বলে মনে করি না: কৃষিমন্ত্রী

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ কোনদিনই আমরা কামনা করি না ও সহজভাবে নিতে পারি না। দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, আর ৬ মাস পর আরেকটি নির্বাচন হবে। সংবিধান অনুযায়ীই সেই নির্বাচন হবে।

Leave a Comment