ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৫০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ১টার দিকে দু’দেশের কর্তৃপক্ষদের উপস্থিতিতে হিমসাগর জাতের ১’শটি কার্টন আম ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনারের হাতে তুলে দেন বাংলাদেশের প্রতিনিধি দল।উপহারের এসব আম ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড. শ্রী রাজিব কুমার ও রাজ্যের গুরত্বপূর্ণ ব্যাক্তিদের জন্য পাঠানো হয়েছে।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী হাই কমিশনার শ্রী রাজীব কুমার দত্ত জানান, আম হস্তান্তর কার্যক্রম সম্পূর্ণ করেন সোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী রাজীব ভূইয়া।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৫০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এ সময় দু’দেশের শূন্য রেখায় উপস্থিত ছিলেন ভারতে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, হাইকমিশনার অফিসের ফাস্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী, ফাস্ট সেক্রেটারি মো. আল আমিন, ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ হাসান আহমেদ ভূইয়া, এএসআই দেওয়ান মোর্শেদুল হকসহ দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী কমিশনার আরিফ মোহাম্মদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশর প্রধানমন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ উনার রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য আম উপহার পাঠিয়েছে। এতে করে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরো দৃঢ়গতি হবে বলে মনে করি। ভারত-বাংলাদেশ সবসময় পাশাপাশি বন্ধু রাষ্ট্র হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।