আফগান নারীদের সুখী জীবন দেওয়া হচ্ছে: তালেবান প্রধান

আফগান নারীদের সুখী জীবন দেওয়া হচ্ছে: তালেবান প্রধান। তালেবানের সর্বোচ্চ নেতা বলেছেন, আফগানিস্তানের নারীদের সুখী জীবনের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। চলতি সপ্তাহে দেশটিতে পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়। এ সময় তিনি এক বিবৃতিতে বলেন, ইসলামি শরীয়াহ অনুয়ায়ী নারীদের সকল ধরনের সুবিধা প্রদান করা হবে।

আফগানিস্তানের কান্দাহারে তালেবানের জন্মস্থান। এখান থেকেই তিনি বিভিন্ন নিয়ম নীতি জারি করেন। তাকে সচারাচার জনসম্মুখে দেখা যায় না। তিনি বলেন, ইসলামিক সরকার আসার পর আফগানিস্তানের নারীরা এখন নিরাপদ। তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে না। এছাড়া নারীদের সকল ধরনের নিরাপত্তায় তালেবান সরকার কাজ করছে।

আফগান নারীদের সুখী জীবন দেওয়া হচ্ছে: তালেবান প্রধান

আফগান নারীদের সুখী জীবন দেওয়া হচ্ছে: তালেবান প্রধান

তালেবানের এই শীর্ষ নেতা বলেন, গত ২০ বছরে আফগানিস্তানের নারীরা যথাযথভাবে ইসলাম অনুসরণ করেনি। এমনকী তারা হিজাব পরিধানের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে।

২০২১ সালের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই নারীদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় তালেবান। এছাড়া পার্কে যাওয়া, জিমে যাওয়া এবং পাবলিক স্থানে হাটা চলার করার জন্যও বেশ কিছু নিয়ম জারি করে।তালেবান ক্ষমতায় আসার পর থেকেই জাতিসংঘ পরিচালিত এনজিওতে নারীদের চাকরি করার সুযোগ বন্ধ করে দেয় তারা। এছাড়া সরকারি চাকরি থেকে নারীদের বাদ দেওয়া হয়।

 

আফগান নারীদের সুখী জীবন দেওয়া হচ্ছে: তালেবান প্রধান

 

Leave a Comment