আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে

চট্টগ্রামের রাউজানে আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলন ভালো হয়েছে। বাজারে আখের চাহিদাও রয়েছে প্রচুর। চাষিরা ভালো দামও পাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, হলদিয়া, চিকদাইর, নোয়াজিষপুর, ডাবুয়া, পশ্চিম গুজরা, কদলপুর, রাউজান সদর ইউনিয়ন ও পৌর এলাকায় বেশি আখ চাষ হয়েছে। এছাড়াও সর্তা খাল,ডাবুয়া খাল ও হালদার চরে আখ চাষ হয়েছে। এসব এলাকায় বিভিন্ন উন্নতজাতের আখের চাষ করেছে কৃষকেরা।

আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে

এবছর আখের বাম্পার ফলন হওয়ায় খুশি চাষিরা। এখন চাষিরা আখ ক্ষেত থেকে আখ  কেটে আঁটি বাঁধে সড়কের পাশে স্তূপ করে রাখছেন। সেখান থেকে স্থানীয় হাট-বাজারে খুচরা ও পাইকারি বিক্রি করা হচ্ছে আখ।রাউজানের উৎপাদিত আখ স্থানীয় হাট বাজারের চাহিদা মিটিয়ে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন এলাকার হাট বাজারেও বিক্রি করছেন চাষিরা।

আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে

আখ চাষে যে টাকা খরচ হয়েছে,তা মিটিয়ে দিগুণ টাকা লাভের আশা করেছে চাষিরা। চিকদাইর ইউনিয়নের কৃষক তছলিম উদ্দিন জনান, ৪০ শতক জমিতে আখ চাষ করে তার ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। তার আখ ক্ষেত থেকে ৫০ হাজার টাকার আখ বিক্রি করেন।আরও ৫০-৬০ হাজার টাকার আখ বিক্রি করতে পারবে বলে আশা করে তিনি। রাউজান খলিলাবাদ এলাকার কৃষক ইদ্রিস জানান, ১০ জমিতে আখ চাষ করতে খরচ হয়েছে ২০ হাজার টাকা।৫০-৬০ হাজার টাকার আখ বিক্রি করতে পারবো বলে আশা করছি।

পশ্চিম ডাবুয়া এলাকার কৃষক ননা মিয়া জানান,এ বছর ৬০ শতক জমিতে আখ চাষ করে খরচ হয়েছে তাঁর ১ লাখ টাকা। আশা করছি আড়াই লাখ টাকার আখ বিক্রি  করতে পারবো ক্ষেত থেকে। রাউজান উপজেলা কৃষি অফিসার  মাসুম কবির জানান, এবছর রাউজানে ৩০ হেক্টর জমিতে স্থানীয় উন্নতজাতের আখ চাষ করা হয়েছে। ৩০ হেক্টর জমিতে ৩ হাজার ৩’শ মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে। আখের ফলনও ভালো হওয়ায় চাষিরা দিন দিন আখ চাষে ঝুঁকছেন।

Leave a Comment