রাজধানী ঢাকা-৭ আসনের উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন নিলেন ৭ জন

রাজধানী ঢাকা-৭ আসনের উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন নিলেন ৭ জন । রাজধানী ঢাকা-৭ আসনের উপ-নির্বাচনের শনিবার থেকে রোববার  পর্যন্ত সাতজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। রোববার ( ৪ জুন ) বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান । নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

রাজধানী ঢাকা-৭ আসনের উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন নিলেন ৭ জন

আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করা এই সাতজন হলেন; আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক’ জোটের উপদেষ্টা মো. নুরুল ইসলাম তামিজি, গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, সাবেক সচিব মোহাম্মদ মুসা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. আবু সাইদ ও যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক।

 

রাজধানী ঢাকা-৭ আসনের উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন নিলেন ৭ জন

 

আওয়ামী লীগ সূত্র আরো জানায়, ৯টি পৌরসভার মেয়র পদে ৩১টি এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৩৩টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন রক্তে সংক্রমণজনিত রোগে ভুগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ১৫ মে মৃত্যুবরণ করেন ফারুক। এরপর ঢাকা -১৭ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

Leave a Comment