আইএসের চেয়ে নৃশংস ইসরায়েল: ইরান। গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলায় শত শত বেসামরিক মানুষ প্রাণহানির ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ‘সময় শেষ হয়ে গেছে!’

আইএসের চেয়ে নৃশংস ইসরায়েল: ইরান
ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হোসেইন আমির-আবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আল-আহলি হাসপাতালে ফিলিস্তিনের নিরীহ শিশু-নারীদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে ইসরায়েল।’
হোসেইন আমির-আবদুল্লাহিয়ান আরও লিখেছেন, ‘হাসপাতালে এক হাজারেরও বেশি নিরপরাধ নারী-শিশুর ওপর বোমাবর্ষণ ও হত্যার মধ্য দিয়ে ইহুদি রাষ্ট্রটি ভয়ংকর অপরাধ করেছে। এখন সময় এসেছে ভুয়া এই রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব মানবতার ঐক্য গড়ে তোলা, যারা জঙ্গিগোষ্ঠী আইএসআইএস এবং এর হত্যাযন্ত্রের চেয়েও ঘৃণ্য।’ স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে গাজার আল-আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল।
