,

সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার। জেলার বকশীগঞ্জে সাংবাদিক রব্বানী নাদিম হত্যার আসামি উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।শুক্রবার (১৬ জুন) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের ও সাধারণ মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল তালুকদার বাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

জানা যায় , গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে অফিসের কাজ শেষে  মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাদিম ও সহকর্মী আল মুজাহিদ বাবু। পথে বকশিগঞ্জ পাটহাটি নামকস্থানে পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয় তাকে। এরপর ১০-১২ জন সন্ত্রাসী প্রধান সড়ক থেকে মারতে মারতে  টেনে-হিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ইট ও লাঠি দিয়ে আঘাত করে।

নিহত নাদিমে স্ত্রী মনিরা বেগম বলেন, সম্প্রতি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর দ্বিতীয় স্ত্রী সাবিনা আক্তার তার সন্তানের পিতৃপরিচয় চেয়ে সংবাদ সম্মেলন করেন।

 

সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

 

ওই সংবাদসম্মেলনসহ চেয়ারম্যান বাবুর বিভিন্ন অপকর্মের সংবাদ মিডিয়ায় প্রকাশ করে নাদিম। এতে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়। চরম ক্ষুব্ধ  ইউপি চেয়ারম্যান বাবুর নির্দেশে ও তার ছেলে ফয়সাল (রিফাত) এর নেতৃত্বে অবশেষে সন্ত্রাসীরা  তার স্বামীকে হত্যা করে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।