
সেনা ঘাঁটিতে হামলা: সুদানে নিহত ২৭
সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিনজা শহরে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে সোমবার (১২ জানুয়ারি) ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। হামলা চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। সুদানের সামরিক এক সূত্র আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছে। হামলা এমন এক সময়ে সংঘটিত হলো, যখন সরকার ঘোষণা দিয়েছে তিন বছর পর রাজধানী খার্তুমে তাদের কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। […]
Read more 













