ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে বৃহস্পতিবার ৬.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল জয়াপুরা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এবং ৩৫ কিলোমিটার গভীরে।

বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।