ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্বর্ণ খনি ধসে অন্তত ১০০ জনের মৃত্যুর আশঙ্কা

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৭ই সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম

নাইজেরিয়ায় স্বর্ণ খনি ধসে অন্তত ১০০ জনের মৃত্যুর আশঙ্কা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে ভয়াবহ স্বর্ণখনি ধসের ঘটনা ঘটেছে। এতে খনির ভেতরে কাজ করা শত শত শ্রমিকের মধ্যে অন্তত ১০০ জনের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকায় অবস্থিত একটি স্বর্ণখনিতে। স্থানীয় সময় ধস নামার সময় খনির ভেতরে বিপুল সংখ্যক শ্রমিক কাজ করছিলেন।

 

শুক্রবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী এবং জীবিত ফিরে আসা শ্রমিকদের বরাতে জানানো হয়, খনির ভেতরে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা দ্রুত অভিযান শুরু করে।
উদ্ধারকারী দলের সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে জানান: “আমরা এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।”

এদিকে, খনি থেকে জীবিত ফিরে আসা শ্রমিক ইসা সানি বলেন: “আমরা যারা বেঁচে ফিরেছি, তারা ভাগ্যবান। এখনো শতাধিক শ্রমিকের মরদেহ ভেতরে চাপা পড়ে রয়েছে।”

 

রয়টার্স জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার-এর সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

এ বিষয়ে জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানান, “খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মন্তব্য