,

দক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ ফিলিপাইনের উপকূলে শনিবার ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে।

এএফপি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০১ কিলোমিটার (৬৩ মাইল) গভীরে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সারাঙ্গানি দ্বীপের প্রাদেশিক উদ্ধার কর্মকর্তা মারলাউইন ফুয়েন্তেস বলেন, “ভূমিকম্পের সময় কার্যালয়ের টেবিল ও কম্পিউটার কয়েক সেকেন্ড ধরে কেঁপে উঠেছিল, তবে তেমন শক্তিশালী ছিল না।”

এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এই অঞ্চলটিতে জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাজুড়ে ভূমিকম্প ও আগ্নেয়গিরির প্রবল কার্যকলাপ ঘটে।

বেশিরভাগ ভূমিকম্পই দুর্বল হলেও মাঝে মাঝে শক্তিশালী এবং ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানে। তবে কখন এবং কোথায় এমন ঘটনা ঘটবে, তা পূর্বাভাসের নির্ভরযোগ্য প্রযুক্তি এখনো নেই।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।