পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫৫ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে, এবং ২৭ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তানে ট্রেন অবরোধ: ১৫৫ জন যাত্রী মুক্ত, অভিযানে নিহত ২৭ জঙ্গি
বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের সিবি শহরে এ অভিযান চালানো হয়। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, ট্রেনে ৪৫০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে একাংশকে জঙ্গিরা জিম্মি করে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে এএফপি।
