জিলাইভ [ GLive ] | truth alone triumphs

রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ‘আটক। রাজধানীর সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ এলাকায় ফাতেমা কানিজ (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আল আমিনকে আটক করেছে পুলিশ।

রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

রোববার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে।

সবুজবাগ থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তার বেডরুমে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু ঘটনাটি বেডরুমে ঘটেছে, তাই আমরা ধারণা করছি, ঘটনাটি তার স্বামী ঘটিয়েছে।

আল-আমিনকে আটক করে থানায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত সে হত্যা করেছে কিনা তা স্বীকার করেননি। নিহত ফাতেমা কানিজ দুই সন্তানের জননী ছিলেন। সে তার স্বামীর নিজ বাড়িতে থাকতেন।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর