জিলাইভ [ GLive ] | truth alone triumphs

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫ 

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫ । ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে আহত হয়েছেন আরও ৭৮ জন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে।  মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। প্রথম ভূকিকম্পের পর আর তিনবার আফটার শক অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫.৫, ৪.৭, ৬.৩ ও ৫.৯। 

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫ 

 

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ১১টার দিকে অনুভূত ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন। ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত হেরাত শহর। আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী বলা হয় শহরটিকে। সেখানে প্রায় ১৯ লাখ মানুষ বসবাস করে।

একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, শহরের প্রধান হাসপাতালে ৭০  জনের বেশি আহতকে চিকিৎসা দেয়া হয়েছে। 

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News