বিয়ের দুই দিন পর যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন

সুনামগঞ্জের মধ্যনগরে বিয়ের দুই দিন পর যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়ারকোনা গ্রামে ওই ঘটনা ঘটে। বরের এমন কাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বাকরুদ্ধ নববধূসহ পরিবারের সদস্যরা। ওই যুবকের নাম রুবেল মিয়া (২৭)। তিনি সাড়ারকোনা গ্রামের মো. ইঞ্জিল মিয়ার ছেলে।

বিয়ের দুই দিন পর যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন

বিয়ের দুই দিন পর যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বিয়ে করে ঘরে বউ আনেন রুবেল। পরদিন ২৩ সেপ্টেম্বর বৌভাত অনুষ্ঠানও ধুমধামের সঙ্গেই সম্পন্ন হয়। রোববার সকালে বিয়ে উপলক্ষে বাড়িতে আসা অতিথিদের জন্য স্থানীয় মধ্যনগর বাজারে উপহার কিনতে যান রুবেল। উপহার নিয়ে বাড়িতে ফিরেন দুপুরে। বিয়ে উপলক্ষে আসা অতিথি ও স্বজনদের মাঝে উপহার দিতে গিয়ে দুলাভাই ধর্মপাশা উপজেলার কচুয়ার চর গ্রামের আবুল মিয়ার সঙ্গে বর রুবেল মিয়ার উপহার নিয়ে কথা কাটাকাটি হয়।

এসময় উপস্থিত রুবেলের বড় ভাই তাকে ধমক দিলে সে চলে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন রুবেল কে খুঁজে পাচ্ছিলেন না। পরে রুবেল মিয়ার সহোদর ভাই রফিকুল মিয়ার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে দেখেন ঘরের আড়ের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে রুবেল। পরিবারের সদস্যরা দ্রুত রুবেলকে উদ্ধার করে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা , পরিবার মেনে নেয়নি স্ত্রীকে

 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Comment