Table of Contents
গত ২৪ ঘণ্টায়’ ডেঙ্গু আক্রান্ত ১১ জনের মৃত্যু। গত ২৪ ‘ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১ জনের মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এরমধ্যে রাজধানীতে ৩ জন এবং ঢাকা মহানগরীর ‘বাইরে ৮ জন মারা গেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৯৫৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৯১১ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৪৫ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২২২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৫ হাজার ৭৯৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ২২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৮ হাজার ৯৩৭ জন এবং ঢাকার বাইরে ৮৫ হাজার ২৯১ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৭৫২ জন মারা গেছেন।
