ঢাকার যেসব এলাকায় শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না, আগামীকাল শনিবার (৯ সেপ্টেম্বর ) রাজধানী ঢাকার কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানান তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ঢাকার যেসব এলাকায় শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

শুক্রবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, সোনারগাঁও-জনপদ রেলক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য আগামীকাল (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা পুরো উত্তরখান, দক্ষিণখান এবং উত্তরা ৬ ও ৮ নম্বর সেক্টরে গ্যাস-সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় উত্তরা ২ ও ৪ নম্বর সেক্টরে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
