ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো এক লাখ

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো এক লাখ। ডেঙ্গু এ বছর সর্বোচ্চ রেকর্ড করেছে। ২০১৯ সালে সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছরের মৃত্যুর রেকর্ডকেও ভঙ্গ করেছে। আক্রান্তের সংখ্যাও লাখ ছুঁই ছুঁই। কিন্তু এরই মধ্যেও আশার আলো দেখছেন চিকিৎসকরা।বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. এহতেশামুল হক চৌধুরি জানান, সামনের মাসে বৃষ্টি অনেকটাই কমে যাবে। যার ফলে ডেঙ্গুর লার্ভা উৎপাদন স্থল পানি জমার পরিমান কমে গেলে এমনিতেই ডেঙ্গু কমে যাবে।

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো এক লাখ

তিনি বলেন, এ বছর ডেঙ্গুর জেনিটিক ধরণ পরিবর্তন হওয়ায় অনেককেই ভুগতে হয়েছে। সেজন্য জ্ব র হলেই ডেঙ্গুর পরীক্ষা করিয়ে নেওয়ারও তাদিগ দেন তিনি।ভাইরালজিস্ট সোসাইটির সভাপতি প্রফেসর কাজি জুলফিকার মামুন বলেন, বৃষ্টি বন্ধ হওয়ার প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর থেকে ডেঙ্গু কমে যাবে।

 

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো এক লাখ

 

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বৃষ্টির পানি যখনই শুকিয়ে যাবে তখনই ডেঙ্গু কমে যাবে। ডেঙ্গুর লার্ভা বেশিদিন বেচে থাকতে পারে না।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সেপ্টেম্বরে বাংলাদেশের মধ্যাঞ্চলে যেমন ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের এলাকাতে বৃষ্টি কম দেখা যেতে পারে। তবে উত্তর ও দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (চব্বিশ ঘন্টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ১ লাখ ২ হাজার ১৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হলেন। কেবল এই আগস্ট মাসেই হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি।

 

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো এক লাখ

 

সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩২৫ জন। একইসঙ্গে এই একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৮৫ জনের মৃত্যু হয়েছে।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৬৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

Leave a Comment