তারেক-জুবায়ইদার রায় কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে : রিজভী 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করির রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশে বিচারকরা যে ফরমায়েসী রায় দিয়েছেন তা কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে।বুধবার (২ আগস্ট) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদা রহমানকে আদালতের দেয়া সাজার প্রতিবাদে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মূলকভাবে এই রায় দেয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন রেখে বলেন, ধানমন্ডিতে আওয়ামী লীগের দশ তলা ভবন, গুলিস্তানে আলোক সজ্জিত যে ভবন তৈরি করেছেন সে টাকা কোথায় পেয়েছেন। এছাড়া আজকের রংপুরের সমাবেশে এক হাজার টাকা করে লোক নিয়েছেন আনা হয়েছে এই টাকা কোথায় পেলেন?

তারেক-জুবায়ইদার রায় কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে : রিজভী 

তারেক-জুবায়ইদার রায় কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে : রিজভী

তিনি বলেন, তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে এ রায় জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপির সমাবেশে জনতার ঢল দেখে শেখ হাসিনা আদালতকে এই রায় দিতে বাধ্য করেছে।সমাবেশ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশের গণতন্ত্র নিয়ন্ত্রণের কারণে শেখ হাসিনার বিচার হবে একদিন এই দেশের মাটিতে। শেখ হাসিনাকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আওয়ামী লীগ নেতারা গিরগিটির মতো রং বদলায়: রিজভী

 

Leave a Comment