দিল্লির ৪০০ বছরের পুরানো ২টি ঐতিহাসিক মসজিদ সরিয়ে নেওয়ার নোটিশ

ঐতিহাসিক মসজিদ দু’টি ৪০০ বছরেরও বেশি আগে নির্মিত হয়েছে। এর একটি হল বাচ্চু শাহ মসজিদ অপরটি তাকিয়া বাবর শাহ মসজিদ। রেল কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে মসজিদ দুইটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। যখন মসজিদ নির্মিত হয়েছিল তখন দেশটিতে কোন রেললাইন ছিল না। স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

দিল্লির ওয়াকফ বোর্ডের কর্মকর্তারা বলেছেন, বহু বহু বছর আগে এসব মসজিদ নির্মিত হয়েছে এবং বিষয়টি বিচারাধীন রয়েছে। 

দিল্লির ৪০০ বছরের পুরানো ২টি ঐতিহাসিক মসজিদ সরিয়ে নেওয়ার নোটিশ

ইন্ডিয়া টুডে রোববার জানায়, রেলওয়ে কর্তৃপক্ষ সপ্তাহান্তে নোটিশ দেয়। নোটিশে বেলওয়ে কর্তৃপক্ষ দাবি করেছে যে, মসজিদ দুটি যে জমিতে নির্মাণ করা হয়েয়ে তার মালিক তারা। রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে নিয়ে মসজিদ বানানো হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে। তারা স্বেচ্ছায় নির্ধারিত সময়ের মধ্যে মসজিদ সরিয়ে নিতে বলা হয়েছে।

দিল্লির ৪০০ বছরের পুরানো ২টি ঐতিহাসিক মসজিদ সরিয়ে নেওয়ার নোটিশ

নোটিশে আরও বলা হয়েছে, এ প্রক্রিয়ার সময় কোন ক্ষয়ক্ষতি হলে তার দায়দায়িত্ব জায়গা যারা দখল করে রেখেছে তাদেরকে বহন করতে হবে এবং রেলওয়ে প্রশাসনকে সব দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নর্দার্ন রেলওয়ের মুখপাত্র দীপক কুমার গণমাধ্যমের খবরকে সঠিক বলে নিশ্চিত করেছেন।মসজিদ দুইটির স্থানীয় ব্যবস্থাপনা কমিটি বলেছে, মসজিদ দুইটি বহু শতাব্দী আগে নির্মিত হয়েছিল। এগুলো ঐতিহাসিক মসজিদ। দিল্লির ইসলামি সম্পত্তির রক্ষাবেক্ষণের দায়িত্বে আছে দিল্লি ওয়াকফ বোর্ড। তারাও একই কথা বলেছে। ওয়াকফ বোডের কর্মকর্তা মাহফুজ মোহাম্মদ হিন্দুস্থান টাইমসকে বলেন যে, দিল্লির যে ১২৩টি মসজিদ, সমাধিসৌধ ও কবরস্থান নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে মামলা চলছে এ মসজিদ দুটিও তার মধ্যে রয়েছে। বিষয়টি এখন হাইকার্টে বিচারাধীন রয়েছে।

বাচ্চু শাহ মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্য হাফিজ মাতলুব করিম এ ব্যাপারে দিল্লি সরকারকে লেখা এক চিঠিতে বলেছেন, ‘সিল-ছাপ্পড় ছাড়া পাঠানো নোটিশটি দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে পরিবেশকে ঘোলাটে ও অস্থির করে তোলা। তার উদ্ধৃতি দিয়ে হিন্দুস্থান টাইমস একথা জানায়। 

Leave a Comment