সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে: আমির খসরু। গণঅধিকার পরিষদের (নুর) সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ ব্রিফে তিনি আরো বলেন, সরকারবিরোধী’ আন্দোলনের নতুন ডাক দেয়া হবে। এর মাধ্যমে সমস্ত জাতিকে একসাথে করে যুগপৎ’ আন্দোলনকে কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে নেয়া হবে। সেজন্য ১২ই জুলাই যৌথ ঘোষণা দেওয়া হবে। দলগুলো স্ব স্ব জায়গা থেকে এক ঘোষণা দেবেন। এর মাধ্যমে দাবি আদায়ে সফল হবো।

সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে: আমির খসরু
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, জনগনের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপি সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সাথে আছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আন্দোলনকে এগিয়ে নেয়া হবে। আমরাও কর্মসূচি ঘোষণা করবো। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতায় উস্কানি দিচ্ছে। বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
লিঁয়াজো কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, মো. শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, আব্দুজ জাহের, এ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী, মশিউর রহমান ও তৌফিক শাহরিয়ার খান।
