জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ওয়েবসাইটের দুর্বলতায় তথ্য ফাঁস হয়েছে, দায় এড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী

ওয়েবসাইটের দুর্বলতায় তথ্য ফাঁস হয়েছে, দায় এড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী। জুনাইদ আহমেদ পলক বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্লাটফর্মের সঙ্গে সমন্বিত উদ্যোগ ছাড়া সাইবার নিরাপত্তা অক্ষুন্ন রাখা সম্ভব নয়। সরকারি ওয়েবসাইট হ্যাক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারি নির্দেশনা না মানা এবং টেকনিক্যাল ত্রুটির কারণে এমনটা ঘটেছে। হ্যাক নয়, সিস্টেম দুর্বলতার কারণে একটি সরকারি ওয়েবসাইটে নাগরিকের ব্যক্তিগত তথ্য উন্মোচন হয়েছিলো।

তিনি জানান, যাদের কারনে এরুপ ঘটনা ঘটলো তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যাবস্থা নেয়া হবে। এর দায় এড়ানোর কোন সুযোগই নেই।তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এ ২৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকেই নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে।

ওয়েবসাইটের দুর্বলতায় তথ্য ফাঁস হয়েছে, দায় এড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী

তিনি বলেন, এ ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭ নম্বর প্রতিষ্ঠানটি থেকে তথ্য ফাঁস হয়েছে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৭ নম্বর প্রতিষ্ঠান হচ্ছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যুনিবন্ধন)।‘তথ্য আগামী দিনের অর্থ’ উল্লেখ করে সুরক্ষা ও তদারকিতে প্রত্যেকটি প্রতিষ্ঠানেই একটি করে নিজস্ব স্পর্শকাতর তথ্য অবকাঠামো (সিআইআই-ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার) টিম থাকা দরকার বলে মন্তব্য করেছেন পলক।

এছাড়াও নাগরিক সুরক্ষায় সচেতনতা ও কারিগরি জ্ঞানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশেষ জ্ঞান না থাকলেও সাধারণ জ্ঞান থেকে বলতে পারি, আমাদের সাইবার জগতে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ৪টি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিশেষ করে নাগরিকদের পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষার্থী ও শিশুদের সুরক্ষা দেয়ার পাশাপাশি তাদের যথাযথ সচেতন করতে হবে। কারিগরি সক্ষমতা অর্জন করতে হবে সম্মিলিত ভাবে। কেননা কেউ বা কোনো দেশই একা একা নিজেদের ন্যাশনাল সাইবার স্পেস নিরাপদ রাখতে পারবে না।

এমন অনাকাঙ্ক্ষিত বিষয় রোধ এবং ডেটার সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে সতর্কতার সঙ্গে একটি ‘ডেটা সুরক্ষা আইন’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা শিগগিরই আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। রোববার বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি এওয়্যারনেস অ্যাওয়ার্ড ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়াম মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News