,

ভারতে বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলে একটি এক্সপ্রেসওয়েতে শনিবার রাতে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।

 

ভারতে বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু

 

ভারতে বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাবুরাও মহামুনি এএফপিকে বলেছেন, বাসটি পুনে শহরে যাওয়ার সময় মধ্যরাতের পর একটি খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায় এবং এর ডিজেল ট্যাঙ্কে আগুন ধরে যায়।

তিনি বলেন, ‘বাসে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। এদের পঁচিশ জন মারা গেছে এবং আটজন আহত হয়েছে।’ ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পূর্বে মহারাষ্ট্র রাজ্যের দুর্ঘটনাস্থলের কাছে একটি হাসপাতালে বাস চালকসহ আহতদের ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সুপার সুনীল কাদাসানের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ‘এই মুহুর্তে অগ্রাধিকার হচ্ছে মৃতদেহ শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা।’

ছবিতে দেখা গেছে বাসটি আগুনে পুড়ে গেছে এবং পরে গাড়ির পুড়ে যাওয়া অবশিষ্টাংশ হাইওয়েতে উল্টে গেছে।
এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে বলেছেন, ‘বুলধানায় বিধ্বংসী বাস দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত।’

 

ভারতে বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু

 

 

টুইটে তিনি বলেন, ‘যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, তিনি দুর্ঘটনার জন্য ‘গভীর শোক’ অনুভব করেছেন এবং নিহতদের পরিবারকে ৫০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।