,

বিমানের কার্গো হোল্ড থেকে ২৪ কেজি স্বর্ণ জব্দ

বিমানের কার্গো হোল্ড থেকে ২৪ কেজি স্বর্ণ ‘জব্দ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহার থেকে ২৩ কেজি ৬৬০ গ্রাম ওজনের ২০৪টি স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। যার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।

শাহজালালে বিমানের কার্গো হোল্ড থেকে ২৪ কেজি স্বর্ণ জব্দ

শাহজালালে বিমানের কার্গো হোল্ড থেকে ২৪ কেজি’ স্বর্ণ জব্দ

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  বেলা ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের’ প্রিভেনটিভ টিম বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে।

পরে বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় কাপড় দিয়ে মোড়ানো সোনার বারগুলো উদ্ধার করা হয় । ধারণা করা হচ্ছে, সোনার বারগুলো বিমানের ওয়াশরুমের ভেতরের কোনো স্ক্রু খুলে কার্গোহোল্ডে ফেলা হয়েছে। অথবা বিমানেরই কোনো কর্মচারী কার্গো হোল্ডের কেবিনেটে এগুলো লুকিয়ে রেখেছিল।

 

শাহজালালে বিমানের কার্গো হোল্ড থেকে ২৪ কেজি স্বর্ণ জব্দ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।