,

বিএনপির আন্দোলন ‘মোকার’ মতো পাশ কাটিয়ে যাচ্ছে

বিএনপির আন্দোলন ‘মোকার’ মতো পাশ কাটিয়ে যাচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সব’ কূটনীতিককে নিরাপত্তা দেওয়া হয়। দেশে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার কারণে কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। বর্তমান দেশে যেহেতু জঙ্গি তৎপরতা নেই, সে কারণে বাড়তি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।

আর স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন, কেউ বাড়তি নিরাপত্তা চাইলে অর্থের বিনিময়ে নিতে পারবেন। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন ‘মোকার’ মতো পাশ কাটিয়ে যাচ্ছে

সময় টিভির প্রতিবেদন থেকে জানা যায়, মোকা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী, মোখা নিয়ে রাজনীতি করা ঠিক না। এটা দুঃখজনক। মির্জা ফখরুল ‘মোকা’ নিয়ে উপহাস করেছেন। এটা ঠিক হয়নি।

মোকা পাশ কাটিয়ে চলে গেছে, বিএনপির ‘আন্দোলনও মোকার মতো পাশ কাটিয়ে চলে গেছে। বিএনপি আবার হাঁটা শুরু করেছে। আমরা চাই বিএনপি হাঁটুক।

এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতিসংঘে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ নামে প্রস্তাব পাস হয়েছে। আর এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, জনগণের জন্য তার (শেখ হাসিনা) কাজের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।