,

মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

রাজধানীর ডেমরায় প্রেমিকাকে বিয়ে করার অনুমতি না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে নোমান (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে দক্ষিণ টেংরা কবরস্থান রোড এলাকার ডাক্তার বাড়ী থেকে বৈদ্যুতিক পাখার হুকের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতের লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।পরে সুরতহাল শেষে ওই দিন সন্ধায় ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

মৃত নোমান ওই ডাক্তার বাড়ীর ভাড়াটিয়া ও নোয়াখালির চাটখিল থানার মলংনুড়ি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এ বিষয়ে মঙ্গলবার রাতে ডেমরা থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

মৃতের পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গত আড়াই বছর ধরে নোমান একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিল। গত সোমবার (১৫ মে) নোমান মেয়েটির সঙ্গে দেখাও করে। আর  এ বিষয় জানতে পেরে নোমানের মা নোয়াখালি থেকে  মেয়েটির মায়ের মোবাইল ফোনে সঙ্গে খারাপ আচরন করেন।

এদিকে মেয়েটি খারাপ আচনের কথা নোমানকে জানালে সে তার মায়ের সঙ্গে মোবাইল ফোনেই ডেমরা থেকে বাকতিন্ডা করে। পরে সোমবার রাতেই নোমান অভিমান করে আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

 

মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

 

এ ঘটনায় চাচাতো ভাইয়ের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।