আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ছাড়াল ১০০ শতাংশ। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশে আর্জেন্টিনা। ব্যাপক ‘মূল্যস্ফীতির কারণে জনজীবনে ওঠেছে নাভিশ্বাস। ক্রমেই কমছে দেশটির রিজার্ভ। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাংক সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ছাড়াল ১০০ শতাংশ
ডলারের বিপরীতে আর্জেন্টিনার মুদ্রা পেসোর অবমূল্যায়ন রোধ করতে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়িয়েছে ৯৭ শতাংশ। এতে মুদ্রার অবমূল্যায়ন রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্জিও মাসা। তবে ব্যাংক সুদ বাড়ানোর পদক্ষেপ নেয়া হলেও এতে কোন কার্যত কোন ফায়দা হবেনা বলে দাবি অর্থনীতিবিদদের।
কয়েকমাস ধরেই অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি পার করছে আর্জেন্টিনা। একদিকে আর্জেন্টিনায় যেমন হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি। তেমনি পাল্লা দিয়ে কমছে দেশটির মুদ্রার মান।
