,

চাঁদপুরে পানিতে ডুবে জমজ ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরে পানিতে ডুবে জমজ ভাই-বোনের মৃত্যু। জেলার কচুয় উপজেলায় গতকাল পানিতে ডুবে জমজ দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ওই উপজেলার বজুরীখোলা গ্রামের কাজী বাড়ি সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে ,কাজী সুজাইদ রহমান (৫) ও কাজী তোহেরা আক্তার (৫)। তারা উভয়ে একই গ্রামের প্রবাসী কাজী সালাউদ্দিনের জমজ সন্তান।  এরা পাশ্ববর্তী  বড়ইয়া-কৃষ্ণপুর রেনেঁসা আইডিয়াল একাডেমিতে নার্সারীতে অধ্যয়নরত ছিল।

চাঁদপুরে পানিতে ডুবে জমজ ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরে পানিতে ডুবে জমজ ভাই-বোনের মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া বলেন, জমজ শিশু দু’টি সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পর প্রথমে বাড়ি সংলগ্ন পূর্ব পাশে ঘুরতে গিয়ে আকস্মিকভাবে কাজী সুজাইদ রহমান পুকুরে পড়ে যায় ।

এ সময় তার বোন কাজী তোহেরা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। জমজ দুই ভাই-বোনের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম মিয়া জানান, ঘটনার কথা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জেনেছি, এ বিষয়ে থানায় অপমৃত্যুর ডায়রি করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।