,

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব মহাসড়কের পাশেই উপজেলার সল্লা ইউনিয়নের কামাঙ্খামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাত আনতে যাচ্ছিলেন তারা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ চার জনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাজমুল বাসস’কে বলেন, ‘ভোরে চার নারী রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একতা একপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চার জনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করেছে।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।