জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

ভারতে নতুন করে ১১,১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

ভারতে নতুন করে ১১,১০৯ জন করোনাভাইরাসে’ আক্রান্ত হয়েছে। আর এ সংখ্যা ২৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এতে কোভিড-১৯ রোগে সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৯,৬২২ জনে দাঁড়ালো। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়।

ভারতে নতুন করে ১১,১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

মন্ত্রণালয় জানায়, একই সময়ে এ ভাইরাসে’ আক্রান্ত ২৯ রোগী মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,০৬৪ জনে দাঁড়ালো।

স্থানীয় সময় সকাল ৮টায় হালনাগাদ করা তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে দিল্লি ও রাজস্থান থেকে তিনজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ছত্তিশগড় ও পাঞ্জাব থেকে দু’জন করে এবং হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওডিশা, পুদুচেরি, তামিলনাড়–, উত্তরখ- ও উত্তর প্রদেশে একজন করে মারা যায়। এছাড়া কেরালাতে এ ভাইরাসে নয়জনের মৃত্যু হয়েছে।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর