,

সৎমেয়েকে ধর্ষণ ৭ বছর ধরে

সৎমেয়েকে ধর্ষণ ৭ বছর ধরে , রাঙ্গামাটির কাউখালীতে সৎমেয়েকে (২০) ধর্ষণের অভিযোগে রাজু বিকাশ তঞ্চঙ্গ্যা (৪২) নামের একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়। এরআগে বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়ের ছোট পাগলী পাড়ায় কার্বারি (গ্রাম প্রধান) সালিশ বৈঠক থেকে তাকে আটক করা হয়।

সৎমেয়েকে ধর্ষণ ৭ বছর ধরে

গ্রেফতার রাজু বিকাশ তঞ্চঙ্গ্যা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ছোট পাগলী পাড়া এলাকার মৃত জয়লাল তঞ্চঙ্গ্যা ছেলে।

 

সৎমেয়েকে ধর্ষণ ৭ বছর ধরে

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ বছর আগে রাজু বিকাশ তঞ্চঙ্গ্যার সঙ্গে ভিকটিমের মায়ের দ্বিতীয় বিয়ে হয়। সাত বছর আগে ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন সৎবাবার প্রথম লালসার শিকার হয় মেয়েটি। এরপর থেকে বিভিন্ন সময়ে পাশবিক নির্যাতন চলতে থাকে। কিশোরীর মা এতে বাধা দিলে তাকে মারধর করেন রাজু বিকাশ। বিষয়টি নিয়ে সালিশ চলাকালীন বুধবার তাকে আটক করে পুলিশ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, ভিকটিমের মা বাদী হয়ে তার স্বামীর নামে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সৎমেয়েকে ধর্ষণ ৭ বছর ধরে

 

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।