শালিকাকে ধর্ষণের পর পালিয়ে গেল ভগ্নিপতি , নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘরে একা পেয়ে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নয়ন চন্দ্র দাস (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত নয়ন পলাতক রয়েছে।
এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নয়নকে আসামি করে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত নয়ন সম্পর্কে ভিকটিমের জেঠাতো বোনের স্বামী (ভগ্নিপতি)।

শালিকাকে ধর্ষণের পর পালিয়ে গেল ভগ্নিপতি
এর আগে, গত শুক্রবার দুপুর ৩ টার দিকে প্রতিবন্ধী মেয়েকে ঘরে একা রেখে পানি আনার জন্য পাশের বাড়ী যায় তার মা। কিছু সময় পর বাড়ী ফিরে এসে দেখে ঘরের দরজা জানালা সব বন্ধ।

সে ঘরে প্রবেশ করলে কিছু বুঝে ওঠার আগেই পেছনের দরজা দিয়ে নয়ন দ্রুত পালিয়ে যায়। ভেতরে প্রবেশ করে দেখেন খাটের ওপর নিজের প্রতিবন্ধী মেয়েটি বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। পরে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে থানায় অবগত করেন তারা।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে নয়নকে আসামি করে একটি মামলা করেছেন। ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য সোমবার দুপুরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও দেখুনঃ
