বাদল রশীদ (১৯২৯–২৩ জুন ১৯৯৩) বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য ও তৎকালীন কুষ্টিয়া-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।
বাদল রশীদ । বাংলাদেশি রাজনীতিবিদ
প্রাথমিক জীবন
বাদল রশীদ ১৯২৯ সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত রুস্তম আলী বিশ্বাস ছিলেন তৎকালীন কোলকাতা শহরের ব্যবসায়ী। ১৯৫২ সালে বার-এ্যাট-ল পড়তে লন্ড গিয়ে ১৯৬৩ সালে তিনি কিংস কলেজ লন্ডন থেকে ব্যারিস্টারী পাস করেন।
রাজনৈতিক জীবন
বাদল -রশীদ ১৯ এপ্রিল ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষকলীগের প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল। কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। সাপ্তাহিক কৃষক নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি। ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হয়েছিলেন।
১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখেন। প্রবাসী সরকারের তিনি ছিলেন পলিটিক্যাল লিয়াজো অফিসার ও তাজউদ্দীন আহমদের ব্যক্তিগত সহকারী। তার অফিস ছিলো কলিকাতা ৫১ নম্বর প্রিন্সেস স্ট্রীট। বাংলাদেশের সংবিধান প্রণয়নে ভূমিকা রাখেন তিনি। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন কুষ্টিয়া-৬ আসন থেকে সংসদ -সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মৃত্যু
বাদল রশীদ ২৩ জুন ১৯৯৩ সালে মৃত্যুবরণ করেন।






