কাজী মো. আনোয়ার হোসেন | বাংলাদেশি রাজনীতিবিদ

কাজী মো. আনোয়ার হোসেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য। ১৯৮৬, ১৯৮৮ ও ১৯৯১ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে চার দলীয় ঐক্যজোটের বাংলাদেশ জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত হয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালে বিএনপিতে যোগদান করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেন। ২০১৬ সালে বিএনপির কাউন্সিলের পর তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদে নিযুক্ত হন।

কাজী মো. আনোয়ার হোসেন | বাংলাদেশি রাজনীতিবিদ

 

কাজী মো. আনোয়ার হোসেন | বাংলাদেশি রাজনীতিবিদ

 

জন্ম ও প্রাথমিক জীবন

কাজী মো. আনোয়ার হোসেন ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জশাতুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মরহুম কাজী আরফান উদ্দিন। ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানে এবং ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেন। ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক ছিলেন। ১৯৭৪ সালে নিউ মডেল ডিগ্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

রাজনৈতিক ও কর্মজীবন

কাজী মো. আনোয়ার হোসেন ১৯৭৬ সালে মাচের্ন্ট নেভী, হেলেনিক, পার্ক এভিনিউ, নিউইয়র্ক-তৃতীয় কর্মকর্তা ( ডেক) হিসেবে যোগদান করে যুক্তরাষ্ট গমন করেন।

১৯৭৯ সালে দেশে ফিরে এসে ব্যবসা শুরু করেন। ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পর্যায় ক্রমে ১৯৮৮ ও ১৯৯১ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদ লাভ করেন। ২০০১ সালে চার দলীয় ঐক্যজোটের বাংলাদেশ জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত হয়ে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হয়ে পরাজিত হন। ২০১৬ সালে বিএনপির কাউন্সিলের পর তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদে নিযুক্ত হন।

 

কাজী মো. আনোয়ার হোসেন | বাংলাদেশি রাজনীতিবিদ

 

মৃত্য

কাজী মো. আনোয়ার হোসেন ০৩ মার্চ ২০১৭ ঢাকার এ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৬৪ বছর।

আরও দেখুনঃ

Leave a Comment