নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সামারি ট্রায়ালে ৩০ জন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৪ জন, আদালতের পরোয়ানাভুক্ত ৫ জন এবং বৈষম্যবিরোধী মামলার ১ আসামি রয়েছেন।
সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলায় অভিযুক্ত ও আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তিদের পাশাপাশি মাদকসংক্রান্ত মামলার আসামিদেরও গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আদালতের পরোয়ানাভুক্ত হিসেবে আব্দুর রহমান শুভ, মো. জাফর, রফিকুর ইসলাম, মো. রনি ও হেলাল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।
সামারি ট্রায়ালে অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইনুল হক, মো. হৃদয়, মো. মমিন, রমজান আলী, মানিক সিকদার, জহিরুল ইসলাম, বাদল, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শাহজাহান, মারুফ, মাসুম প্রকাশ মাছি, অলি, মো. নাসির, মনজু, জাবের, আফজাল, মা. রফিক, মো. সাইফুল ইসলাম, মিন্টু, মো. আবুল হোসেন, মো. রিপন, মো. ফাহাদ হোসেন, আশরাফুল, মো. মতিন, বাবুল পেদা, মো. রিপন, মো. লিমন খান, ইসমাইল হোসেন শওকত ও মো. শামীম।
মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে মো. সোহেল রানা, আমির হোসেন, মো. জনি ও শাহিদা বেগমকে। এছাড়া বৈষম্যবিরোধী মামলার আসামি মো. খলিলুর রহমান শ্যামলকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলার ধরন ও আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে আদালতের নির্দেশ বাস্তবায়নের পাশাপাশি মাদকসংক্রান্ত মামলার আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযানে গ্রেপ্তার ৪০ জনকেই আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোতে পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ একটি থানা এলাকা হওয়ায় বিভিন্ন অপরাধের ঘটনায় নিয়মিত পুলিশি অভিযান পরিচালিত হয়ে থাকে। এবারের বিশেষ অভিযানে একসঙ্গে ৪০ জন গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।









