জি- লাইভ ডেস্ক
প্রকাশ: ২৮ই জুলাই ২০২৬, ৫:৪৫ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দেশের কয়েকজন প্রখ্যাত সাংবাদিক, নাট্যব্যক্তিত্ব, অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১০১ জন বিশিষ্ট নাগরিক। একটি অজ্ঞাত ও জনসমর্থনহীন সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ পেশ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে দেশের লেখক, কবি, শিল্পী, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকদের প্রতিনিধিরা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে যেকোনো নাগরিক বা সংগঠনের আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। তবে সেই অধিকারকে ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক উদ্দেশ্য কিংবা ভিন্নমত দমনের হাতিয়ার বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তথ্যের ভিত্তি, নির্ভরযোগ্য প্রমাণ ও আইনি গ্রহণযোগ্যতা যাচাই না করে জনপরিসরে দেশের জ্যেষ্ঠ শিল্পী ও সাংবাদিকদের ট্রাইব্যুনালের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা সমাজে ভীতি সৃষ্টি করছে। এর ফলে মুক্তচিন্তা ও পেশাগত সুরক্ষার পরিবেশ চরম হুমকির মুখে পড়ে।
বিশিষ্ট নাগরিকেরা মনে করেন, শিল্প-সাহিত্য, মুক্ত সাংবাদিকতা ও সুস্থ সংস্কৃতিচর্চার প্রথম শর্তই হলো স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ থাকা। ভিন্নমত কিংবা রাজনৈতিক অবস্থানের কারণে ধারাবাহিকভাবে হয়রানিমূলক পদক্ষেপে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে এটি সমাজে একপ্রকার আত্মনিয়ন্ত্রণ ও ভয়ের সংস্কৃতি গড়ে তোলে। তাই ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে যেন আইনি প্রক্রিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে কোনো নাগরিককে অযৌক্তিক বা ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে পেশাগত ও সামাজিক মর্যাদাহানির মুখোমুখি না করার অনুরোধ জানানো হয়। দেশের সকল গণতান্ত্রিক শক্তি, সাংস্কৃতিক সংগঠন, সংবাদমাধ্যম এবং সচেতন নাগরিকদের বাকস্বাধীনতা ও মৌলিক নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন এই ১০১ জন নাগরিক।
বিবৃতিতে স্বাক্ষরকারী ১০১ জন বিশিষ্ট নাগরিকের তালিকা নিচে দেওয়া হলো:
| ক্রমিক | নাম | পরিচয় / পেশা |
| ০১ | নির্মলেন্দু গুণ | বরেণ্য কবি |
| ০২ | ড. নুরুন নবী | একুশে পদকপ্রাপ্ত লেখক |
| ০৩ | সাইফুল্লাহ মাহমুদ দুলাল | কবি ও সাংবাদিক |
| ০৪ | রহীম শাহ | বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক |
| ০৫ | ড. শামীম আহমেদ | অধ্যাপক, লেখক ও বিশ্লেষক (কানাডা) |
| ০৬ | এস এম মাসুম বিল্লাহ | অধ্যাপক |
| ০৭ | ড. মাহমুদ হাসান | সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, কার্লটন ইউনিভার্সিটি (কানাডা) |
| ০৮ | ড. মুকিদ চৌধুরী | কথাসাহিত্যিক |
| ০৯ | ড. প্রদীপ মাহবুব | শিক্ষক ও লেখক |
| ১০ | সুজাত মনসুর | লেখক ও গবেষক |
| ১১ | ড. ফরিদ আহমেদ | শিক্ষক ও গবেষক |
| ১২ | হুমায়ূন কবীর ঢালী | শিশুসাহিত্যিক |
| ১৩ | আরিফ নজরুল | কবি ও প্রকাশক |
| ১৪ | হাসানআল আব্দুল্লাহ | কবি ও সম্পাদক |
| ১৫ | ডা. সাজিয়া আফরিন | চিকিৎসক |
| ১৬ | ডা. শঙ্খময় ঘোষ | চিকিৎসক |
| ১৭ | অনিকেত শামীম | কবি |
| ১৮ | ড. শিবলী চৌধুরী | সহযোগী অধ্যাপক |
| ১৯ | ড. মাসুদ পথিক | কবি ও চলচ্চিত্র নির্মাতা |
| ২০ | স্বীকৃতি বড়ুয়া | সংগঠক |
| ২১ | আবদুল গাফ্ফার রনি | বিজ্ঞান লেখক |
| ২২ | আবু সালেহ রনি | সাংবাদিক |
| ২৩ | জুয়েল রাজ | সাংবাদিক |
| ২৪ | দেওয়ান গৌস সুলতান | গবেষক |
| ২৫ | মোহাম্মদ হরমুজ আলী | লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব |
| ২৬ | সোহরাব সুমন | কথাশিল্পী ও অনুবাদক |
| ২৭ | সাব্বির খান | সাংবাদিক |
| ২৮ | মিজানুর রহমান খান | রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মী |
| ২৯ | মেহেদী হাসান | সাংবাদিক |
| ৩০ | ড. সাখাওয়াত নয়ন | কথাসাহিত্যিক |
| ৩১ | তুষার আহমেদ | পিএইচডি গবেষক, ম্যানচেস্টার ইউনিভার্সিটি |
| ৩২ | শায়লা আহমেদ লোপা | সোশ্যাল অ্যাক্টিভিস্ট |
| ৩৩ | ফকির ইলিয়াস | কবি |
| ৩৪ | সিরাজিয়া পারভেজ | ছড়াকার ও গীতিকার |
| ৩৫ | শামস সাইদ | কথাসাহিত্যিক |
| ৩৬ | সঞ্জয় সরকার | লেখক |
| ৩৭ | কাইয়ুম খান | কবি |
| ৩৮ | খালেদ চৌধুরী | গল্পকার |
| ৩৯ | নূরজাহান নীরা | কবি |
| ৪০ | মীর রবি | কবি ও কলামিস্ট |
| ৪১ | রাবেয়া মিতু | সচেতন নাগরিক |
| ৪২ | সৈয়দ হেলাল সাইফ | কবি |
| ৪৩ | মাহমুদা সুলতানা | কবি |
| ৪৪ | ফারহানা ইলিয়াস তুলি | কবি |
| ৪৫ | স্বপ্নীল ফিরোজ | কবি |
| ৪৬ | মিলন সব্যসাচী | কবি |
| ৪৭ | শামীমা আক্তার | লেখিকা |
| ৪৮ | মাহমুদ নোমান | কবি |
| ৪৯ | ফারজিনা আক্তার | লেখিকা |
| ৫০ | সরোয়ার সবুর | অ্যাক্টিভিস্ট |
| ৫১ | সরোয়ার জাহান | কবি |
| ৫২ | জামশেদ শামীম | অভিনেতা |
| ৫৩ | মনিরা বুবলী | সাংস্কৃতিক কর্মী |
| ৫৪ | রাশেদ রেহমান | কথাসাহিত্যিক ও সম্পাদক |
| ৫৫ | আয়েশা জেবীন | আইনজীবী ও লেখক |
| ৫৬ | লিটন কুমার ঢালী | শিক্ষক ও সাংবাদিক |
| ৫৭ | অসীম কুমার দেবনাথ | সাংবাদিক |
| ৫৮ | আলমগীর মাসুদ | গল্পকার ও সম্পাদক |
| ৫৯ | আলমগীর রুমী | প্রকাশক |
| ৬০ | জাহাঙ্গীর হোসেন | শিক্ষক ও সাংস্কৃতিককর্মী |
| ৬১ | অজয় কুমার রায় | কবি ও প্রকাশক |
| ৬২ | আলমগীর শাহরিয়ার | লেখক ও গবেষক |
| ৬৩ | আপন অপু | সাহিত্যিক |
| ৬৪ | আবু হেনা মোস্তফা কামাল | পেশাজীবী |
| ৬৫ | মেহেদী হাসান | সাংবাদিক ও লেখক |
| ৬৬ | শেখ শাহ আলম | প্রযোজক ও পরিবেশক |
| ৬৭ | এইচ এম এ হক বাপ্পি | সাংবাদিক ও কলামিস্ট |
| ৬৮ | রবীন আহসান | লেখক ও প্রকাশক |
| ৬৯ | আকরামুল হক | অ্যাক্টিভিস্ট |
| ৭০ | এম এম মেহেরুল | যুব সংগঠক |
| ৭১ | মানিক বৈরাগী | কবি |
| ৭২ | শাহেদ কায়েস | কবি ও প্রাবন্ধিক |
| ৭৩ | শাহরিয়ার রিয়ন | সাংস্কৃতিককর্মী ও রাজনৈতিক বিশ্লেষক |
| ৭৪ | ডাল্টন সৌভাত হীর | কবি |
| ৭৫ | মাহমুদুল হাসান | বাচিক শিল্পী |
| ৭৬ | নিয়াজ আল কাজী | কবি ও গবেষক |
| ৭৭ | ইলা লিপি | কবি |
| ৭৮ | সোহরাব সুমন | কবি |
| ৭৯ | দস্তগীর জাহাঙ্গীর | সাংবাদিক |
| ৮০ | রিঙকু অনিমিখ | কবি ও চারুশিল্পী |
| ৮১ | অয়ন্ত ইমরুল | কবি |
| ৮২ | মুহাইমিনুল ইসলাম | সাংবাদিক |
| ৮৩ | শরীফুল ইসলাম সরকার | গীতিকার ও সাংস্কৃতিক সংগঠক |
| ৮৪ | শামীমা আফরোজ হ্যাপি | কবি ও আবৃত্তিশিল্পী |
| ৮৫ | আল আমিন হোসেন | গণমাধ্যম কর্মী |
| ৮৬ | বিমল সাহা | কবি |
| ৮৭ | বকুল মোহাম্মদ | কবি |
| ৮৮ | ইলিয়াস শাহীন | কবি |
| ৮৯ | সোনিয়া দেওয়ান প্রীতি | কবি |
| ৯০ | আব্দুল অদুদ | ছড়াকার |
| ৯১ | চন্দন সেনগুপ্ত | সাংবাদিক |
| ৯২ | সাকিব হাসান | সাংবাদিক |
| ৯৩ | বাপ্পী চৌধুরী | কবি |
| ৯৪ | আলী আকবর বাবুল | কবি |
| ৯৫ | দীপ্তি ইসলাম | প্রাবন্ধিক ও কবি |
| ৯৬ | নাফে নজরুল | ছড়াকার ও প্রকাশক |
| ৯৭ | মেহেদী হাসান সোয়েব | কবি ও সাংবাদিক |
| ৯৮ | ইমরান পরশ | শিশুসাহিত্যিক |
| ৯৯ | শামীমা সুলতানা | কবি |
| ১০০ | খালেদ সরফুদ্দিন | কবি ও শিশুসাহিত্যিক |
| ১০১ | কামরুল ইসলাম | কবি |
মন্তব্য