ব্রেকিং নিউজ :
রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পর্দার আড়ালে কী ঘটছে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পর্দার আড়ালে কী ঘটছে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পর্দার আড়ালে কী ঘটছে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পর্দার আড়ালে কী ঘটছে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পর্দার আড়ালে কী ঘটছে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পর্দার আড়ালে কী ঘটছে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পর্দার আড়ালে কী ঘটছে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পর্দার আড়ালে কী ঘটছে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পর্দার আড়ালে কী ঘটছে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পর্দার আড়ালে কী ঘটছে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু

দেশ

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ২৪ই জুলাই ২০২৬, ৫:২০ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল। পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিকেল পাঁচটায় সংসদ ভবনে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। সেখানে রাষ্ট্রপতির পদত্যাগ-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া ও পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কীভাবে দায়িত্বের ধারাবাহিকতা বজায় থাকবে, সে বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। একই সঙ্গে ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ফলে রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হওয়ার সুযোগ নেই।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময়সীমাও সংবিধানে নির্ধারিত রয়েছে। ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর ৪৮(১) অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। ইতোমধ্যে রাষ্ট্রপতির উত্তরসূরি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে কয়েক দিন ধরে আলোচনা চলছিল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আজ দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই তিনি ব্যাংককে গিয়েছিলেন। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী রোববার তাঁর দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই দিন আগেই তিনি ঢাকায় ফিরে আসেন।

দুপুর সোয়া ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকেরা রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে স্পিকার তখন বলেন, তিনি এ বিষয়ে অবগত নন, কারণ তিনি দেশের বাইরে ছিলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেওয়া হবে এবং সে ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে বলেও তিনি জানান।

গত কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছিল। বিভিন্ন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, তিনি পদত্যাগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলেন। গত বৃহস্পতিবার বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিদায়ের প্রস্তুতির বিষয়েও তিনি ইঙ্গিত দিয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছিল। যদিও এ বিষয়ে বঙ্গভবনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের মেয়াদে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে হিসেবে তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক শুরু হয়। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করলে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও তীব্র হয়। শেষ পর্যন্ত তাঁর পদত্যাগের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল এবং এখন সাংবিধানিক বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা।

মন্তব্য