,

বড় জয়ে শ্রীলঙ্কার স্বস্তি, রেকর্ড বইয়ে শীর্ষে নিশাঙ্কা

ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তবে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পাতুম নিশাঙ্কার দুর্দান্ত ইনিংস—অপরাজিত ৯৮ রান।

জিম্বাবুয়ে আগে ব্যাট করে ১৪৬ রান তুলতে পারে। সিকান্দার রাজা ও রায়ান বার্ল ৩৭ করে রান দিয়েছেন, কিন্তু দলীয় সংগ্রহটা বড় করার মতো কেউ এগোতে পারেননি।

১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। পাওয়ার প্লেতে ৬৪ রান তুলেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কামিল মিশারা আউট হলেও নিশাঙ্কা ও কুশল মেন্ডিস সহজেই দলকে এগিয়ে নিয়ে যান।

শেষ দিকে জয়ের চেয়ে বেশি উত্তেজনা ছিল নিশাঙ্কার সেঞ্চুরি হবে কি না। শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১০ রান, নিশাঙ্কার সেঞ্চুরির জন্য ১২। প্রথমে ওয়াইড, এরপর চার—সবাই চেয়েছিলেন তিনি যেন সেঞ্চুরি করেন। কিন্তু তিনি হিসাব না করে বড় ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। সেঞ্চুরি মিস হলেও তিনি খেলেন ৯৮ রানের দুর্দান্ত ইনিংস।

এই ইনিংস খেলার পথে তিনি শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন—২৩২৬ রান। তাঁর নিচেই আছেন কুশল পেরেরা ও কুশল মেন্ডিস।

এই জয়ে শ্রীলঙ্কার সামনে এখন পরিষ্কার সমীকরণ—পরের ম্যাচে পাকিস্তানকে হারালেই ফাইনাল।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।