ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৯ জনের ‘মৃত্যু। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৯ জন মারা গেছেন।এর মধ্যে রাজধানীতে ৪ জন এবং এর বাইরে ৫ জন রয়েছে। ডেঙ্গু আক্রান্ত’ হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬০৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫৬১ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৪৮ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ২২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৪১০ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

এ বছর ডেঙ্গু আক্রান্ত ‘হয়ে সারা দেশে এ পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৬৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৩ হাজার ১০৫ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৫১ হাজার ৫৯৩ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত’ হয়ে সারাদেশে এ পর্যন্ত  এক হাজার ১৯০ জন মারা গেছেন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৮৪ জন। এর মধ্যে ঢাকায় ৮৯ হাজার ৯৫৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ লাখ ৪৫  হাজার ৩২৮ জন।

 

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশু ও নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরো শতাধিক

 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫২৫ জন। এর মধ্যে ঢাকায় ৫৩৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৯৮৭ জন।

Leave a Comment