হুমায়ূন আহমেদের স্মৃতিতে বই লিখেছেন অভিনেতা ফারুক আহমেদ

হুমায়ূন আহমেদের স্মৃতিতে বই লিখেছেন অভিনেতা ফারুক আহমেদ। জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের অজানা নানা বিষয় নিয়ে লেখা বইটির নাম “স্মৃতিতে হুমায়ূন আহমেদ”।

Glive24.com Logo 252x68 px White হুমায়ূন আহমেদের স্মৃতিতে বই লিখেছেন অভিনেতা ফারুক আহমেদ

হুমায়ূন আহমেদের স্মৃতিতে বই লিখেছেন অভিনেতা ফারুক আহমেদ

অনেক দিন ধরেই ব্যক্তিগত চেনা–জানা ছিল ফারুক ও হুমায়ূন আহমেদের। ৯০ দশকে এ পরিচয় নতুন নাম পায়। হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় শুরু করেন ফারুক আহমেদ। এরপর প্রায় দুই যুগের বেশী সময় কাজ করেন প্রিয় মানুষের সঙ্গে। অভিনয়ের মাধ্যমে জয় করে নেন হুমায়ূন আহমেদের মন।

 

হুমায়ূন আহমেদের স্মৃতিতে বই লিখেছেন অভিনেতা ফারুক আহমেদ

 

হুমায়ূন আহমেদ সম্পর্কে এই অভিনেতা বলেন, দীর্ঘ সময় এই মানুষটার সঙ্গে কাজ করেছি। তাঁর ভালোবাসা পেয়েছি। কয়েক বছর আগে হঠাৎ মনে হলো তাঁকে নিয়ে কিছু লিখি। এই ভাবনা থেকেই তাঁর সঙ্গে আমার দীর্ঘ সময়ের স্মৃতি নিয়ে লিখা।

 

তিনি আরও বলেন, হুমায়ূন আহমেদ স্যার আমার অনেক পছন্দের মানুষ। দেশের জনপ্রিয় একজন মানুষের সান্নিধ্য পাওয়া আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। তিনি আমাকে অনেক আদর স্নেহ করতেন। এটা আমি বিভিন্ন সময়ে বলেছি। আমাদের এমন কিছু বিষয় আছে, যেটা অন্য কেউ জানেন না, সেই বিষয়গুলো বইতে জায়গা পেয়েছে।

 

হুমায়ূন আহমেদের স্মৃতিতে বই লিখেছেন অভিনেতা ফারুক আহমেদ

 

ফারুক বলেন, স্যারের জীবনযাপন কতটা সহজ–সরল ছিল। ব্যক্তি হিসেবে তাঁকে যেভাবে দেখেছি, সেগুলো এই বইতে থাকবে। পাঠক বইটি পড়ে হুমায়ূন আহমেদ সম্পর্কে নতুন কিছু জানবেন। তাঁর মানবিক গুণাবলি, প্রকৃতি প্রেম, তাঁর সরলতা, সততা, উদারতা, পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয় সম্পর্কে জানবে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

১৯৯২ সালে হুমায়ূন আহমেদের লেখা ‘অচিন বৃক্ষ’ নাটকে অভিনয়ের মাধ্যমে ফারুকের অভিনয় জগতে যাত্রা শুরু। তারপরে হুমায়ূন আহমেদের ‘বৃক্ষ মানব’, ‘হাবলঙ্গের বাজার’, ‘তারা তিনজন’, ‘চোর’, ‘উড়ে যায় বকপক্ষী’সহ একাধিক নাটকে অভিনয় করেছেন।

 

আজ (রবিবার) থেকে “স্মৃতিতে হুমায়ূন আহমেদ” নামের বইটি একুশের বইমেলার কিংবদন্তি পাবলিকেশন এ পাওয়া যাবে। এই অভিনেতার “ভাঙা চশমা” নামের আরেকটি বই ১৪ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে।

 

আরও পড়ুনঃ

 

Leave a Comment