হাইকোর্টে ক্ষমা চাইলেন রাজউক চেয়ারম্যান। বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে বৃহস্পতিবার নিঃশর্ত ক্ষমা’ প্রার্থনা করেন, রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।
ভবিষ্যতে আদালতের আদেশ যথাযথভাবে প্রতিপালন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজউকচেয়ারম্যান।
হাইকোর্টে ক্ষমা চাইলেন রাজউক চেয়ারম্যান
এর আগে বুধবার (১৬ মে) আদালতের আদেশ যথাযথভাবে প্রতিপালন না করায় তাকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে ১৮ মে সশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে ক্ষমা ‘প্রার্থনা করেন রাজউক চেয়ারম্যান। ঢাকা মেইল, যুগান্তর
উল্লেখ্য, প্লট-সংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টে রিট করেন রাজধানীর নিকুঞ্জের বাসিন্দা খালিদ মাহমুদ। রিটের শুনানি নিয়ে ওই প্লট বিষয়ে রাজউক চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
আদালতের আদেশ না মানায় রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রাজউক চেয়ারম্যানকে তলব করেন।